ভালো মানুষ হয়ে দেশের সেবায় এগিয়ে যাবার প্রত্যয়

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

 

সত্য ও আলোর পথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে মাদরাসাতু জাবালে নূরে অনুষ্ঠিত হলো বছরের সমাপণী ক্লাশ। বিজয়ের মাস উপলক্ষ্যে কদমতলীর রায়েরবাগে অবস্থিত এ মাদরাসার প্লে- গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন।

তিনি বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাড়াঁতে হবে। তোমরা আজ শিশু। তোমাদের মন পবিত্র। তোমরাই আগামী বাংলাদেশের তারকা হয়ে জলমল করবে।

ইসলামী সংগীত পরিবেশনা করেন হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ। সৃজনশীল আয়োজনে চকলেট ও কেক খাওয়ানোর মাধ্যমে পুরো আয়োজনটি ছিলো উৎসবমুখর।