৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ ৫ মামলায় জামিন পান তিনি।
