ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৩২ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের অবরোধ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের ঐতিহাসিক রেকর্ড দরপতন হয়েছে।
মুদ্রা বিনিময় হার ট্র্যাকিং ওয়েবসাইট বনবাস্ট এবং আলানচান্দ-এর তথ্য অনুযায়ী, খোলা বাজারে (ব্ল্যাক মার্কেট) মার্কিন এক ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ (১.৮০ মিলিয়ন) রিয়াল। গত ফেব্রুয়ারির শেষে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন এক ডলারের বিনিময় হার ছিল প্রায় ১৭ লাখ রিয়াল।
ইরানে দাপ্তরিকভাবে বেশ কয়েকটি নির্ধারিত বিনিময় হার থাকলেও অনানুষ্ঠানিক বা খোলা বাজারের হারের ক্ষেত্রে সাধারণত বনবাস্ট এবং আলানচান্দ-কে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র : আল-জাজিরা।
