অনুষ্ঠিত হলো আইসিটিইএসবি ফুটবল টুর্নামেন্ট
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ
অনুষ্ঠিত হলো আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত, সাকুরা সিস্টেম লি:, এয়ার এলান ইন্টারন্যাশনাল, দেশহাট.ডট কম এবং কাদম্বরী প্রিমিয়াম হাউস বোট এর সহযোগিতায় আইসিটিইএসবি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। ঢাকার আফতাফ নগরে Xlade Turf ফুটবল মাঠে ১০ জুলাই সন্ধা ০৬ টায় এই ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়। এতে আইসিটিইএসবির সদস্যদের মধ্যে থেকে ৩ টি ফুটবল টিম Alpha Fc , Friends Warrior বনাম Gigabyte Warriors অংশগ্রহন করে।
একদিনের এই ফুটবল টুর্নামেন্ট এ ১ম ম্যাচ Alpha FC ও Friends Warriors মধ্যে অনুষ্ঠিত হয় এবং ম্যাচ ১:১ গোলে ড্র হয়। ২য় ম্যাচ Friends Warriors বনাম Gigabyte Warrior মধ্যে অনুষ্ঠিত হয় এবং ম্যাচ ২:০ গোলে Friends Warriors জয়লাভ করে। ৩য় ম্যাচ Gigabyte Warrior বনাম Alpha Fc এর মধ্যে অনুষ্ঠিত হয়, ম্যাচ ফলাফল Gigabyte Warriors ২:০ গোলে জয়ী হয়। ম্যাচের ফলাফল পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করায় চ্যাম্পিয়নস হয় Friends Warriors এবং রার্নাস আপ হয় Gigabyte Warriors এবং ৩য় হয় Alpha Fc।
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন দল Friends Warrior এবং রার্নাস আপ দল Gigabyte Warriors -এর টিমের সদস্যদের হাত ট্রফি ও গিফট স্পনসর "দেশহাট" এর পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার প্রদান করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক, মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন, ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম । এছাড়াও সংগঠনের নন-প্রফিট পার্টনার Microsoft এর পক্ষ থেকে ছিল Office 356 এবং কাদম্বরী প্রিমিয়াম হাউস বোট ও এয়ার এলান ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য ছিল বিশেষ ডিস্কাউন্ট সুবিধা।
চ্যাম্পিয়ন দল Friends Warrior-এর সকল খেলোয়াড়ের গলায় বিজয়ীর মেডেল পরিয়ে দেন এবং আন্তরিক শুভেচ্ছা ও হ্যান্ডশেকের মাধ্যমে অভিনন্দন জানান আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।
আইসিটিইএসবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, ''এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, বরং আইসিটি খাতের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য, সুস্বাস্থ্য ও ক্রীড়াচেতনা বিকাশের এক অনন্য আয়োজন।
