নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:৩২ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সুবিধাভোগী ‘শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এর ম্যানেজার সাগর জন কাস্তার সভাপতিত্বে নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সম্পাদক তোফায়েল হোসেন ও সি-ফোরের সম্পাদক স্নেহা ভর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার অর্পনা ঘার্গ্রা এবং সিস্টেম অফিসার মনি সংকর ।
আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ,সাংবাদিক এনামুল হক বাবুল,সাংবাদিক হান্নান মাহমুদ,এ হান্নান আল আজদ,আহসান মাহমুদ কাদের এবং নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুবিধাভোগী শিশুদের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এসময় তাদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার ও কেক, যা শিশুদের মুখে হাসি এনে দেয়।
