ইতালিতে লেকের পানিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৫০ | অনলাইন সংস্করণ

 

গতকাল ইতালির মোলভেনো লেকের পানিতে ডুবে ১১ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে । ইতালির ভেনিস থেকে ভৈরব বাসীর আয়োজনে পরিবারসহ ছেলেটি ঘুরতে যাই লাগো দি মোলভেনো । তার বাবা ভৈরবের শম্ভুপুর গ্রামের জনাব আবু বক্কর। লেকে গোছল করতে নামার পর দীর্ঘ সময় ছেলেটিকে খুঁজে না পাওয়ার পর, ইতালিয়ান ডুবুরি এবং প্রশাসন কে জানানো পরপরই তার ঘটনা স্থলে হাজির হয় ।

ইতালিয়ান ডুবুরিদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর ,পানির তল থেকে কিশোর ছেলেটিকে উদ্ধার করা হয় এবং হেলিকপ্টার যুগে হাসপাতাল নেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ভেনিসের মেয়র তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে শোক প্রকাশ করেছেন । গতকাল থেকেই বাংলাদেশ কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । বাংলাদেশ কম্যুনিটির সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সকলকে সম্মিলিতভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।