reporterআজকের টাইমস ডেস্ক
  ২ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, ইরান ‘বন্ধুত্বপূর্ণ’ কিছু দেশের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রাশিয়া রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

তবে ইরানের এই ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাজেম জালালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো ছাড়া অন্যান্য দেশের জাহাজ প্রণালিটি ব্যবহার করতে পারবে।

তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কাজেম জালালির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজ প্রণালিতে টোলমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ