প্রতিটি গ্রাম হবে আধুনিক ও সমৃদ্ধিময়: ইকবাল হোসাইন পাঠান

আমাদের প্রতিটি গ্রাম হবে আধুনিক, সুন্দর ও সমৃদ্ধিময়। শহরের সুবিধা গ্রামে পাওয়া যাবে সহজেই। কেননা আধুনিক বাংলাদেশ নির্মাণে গ্রামকে উন্নতকরণের কোনো বিকল্প নেই। মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসাইন পাঠান সুন্দর কথাগুলো বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী হিসেবে সব বয়সী মানুষের প্রিয় ইকবাল হোসাইন পাঠান অংশ গ্রহণ করবেন।
তিনি বলেন, মানুষ হয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। নিজ গ্রামের শহর ও মানুষের জীবনযাত্রা মান-উন্নয়নে সাবিক সহযোগিতা করে চলছেন ইকবাল হোসাইন।
তিনি আরো বলেন,দেশ নায়ক তারেক রহমান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় চাওয়া দেশ ও মানুষের কল্যাণ করা। সেই স্বপ্ন ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। পাকা সড়কের মাধ্যমে গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে।
সুপেয় পানি এবং উন্নতমানের পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে। এ সময় তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
