reporterআজকের টাইমস ডেস্ক
  ২ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত এই দলে কোনো নতুন মুখ নেই, নেই কোনো বড় চমকও।

সর্বশেষ পাকিস্তান সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই কিউইদের বিপক্ষে স্কোয়াড গঠন করা হয়েছে। ফলে আগের দল থেকে কেউ বাদ পড়েননি, আবার নতুন কাউকেও অন্তর্ভুক্ত করা হয়নি। পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। দলে যথারীতি জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। একইভাবে সন্ধ্যা ৬টার পরিবর্তে টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

  • সর্বশেষ