reporterআজকের টাইমস ডেস্ক
  ৪ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নাহিদের ফাইফার, ২০০’র আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারল না নিউজিল্যান্ড। ডানহাতি এই পেসারের দুর্দান্ত স্পেলে ১৯৮ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলায় টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নাহিদের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে কিউই ব্যাটাররা।

প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতে গিয়ে সফরকারীরা হারায় ২ উইকেট—দুটিই নেন নাহিদ। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম শুরুতে দারুণ আঁটসাঁট বোলিং করে প্রতিপক্ষকে চেপে ধরেন; প্রথম চার ওভারে একটি করে মেডেন দিয়ে রান তোলার পথ কঠিন করে দেন তারা।

মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়েন নিক কেলি। তার ৮৩ রানের ইনিংসে ভর করেই দেড়শ পার করে নিউজিল্যান্ড। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় স্কোরের সম্ভাবনা আর জাগেনি।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেট নেন নাহিদ রানা। এছাড়া শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। সৌম্য সরকার ও রিশাদ হোসেন পান একটি করে উইকেট।

সিরিজে সমতা ফেরাতে এখন বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।

  • সর্বশেষ