reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই ট্রাক খাদে উল্টে পড়ে ট্রাকে থাকা সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে।

তিনি আরও জানান, এতে ৭ জন নিহত হন এবং ৬ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

  • সর্বশেষ