reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ

নোয়াখালী সদর উপজেলার উদয় সাধুর হাট দক্ষিণ বাজার থেকে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রস্তুতিকালে ১৪০০ লিটার ডিজেল ও একটি পিকআপসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের (সংশোধিত: সংশ্লিষ্ট ইউনিয়ন) উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের ‘আব্দুল মালেক অয়েল স্টোর’-এ বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত রাখার খবরে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল উদ্ধার করে।

একই সঙ্গে চোরাচালান ও মজুতে সহায়তার দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— সদর উপজেলার ব্রহ্মপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের ছেলে মো. নাছির উদ্দিন (৪৭, ড্রাইভার), চরকাওনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. শিহাব উদ্দিন (২২) এবং একই এলাকার মৃত আবুল বাশারের ছেলে মো. মাকসুদ (৩২)।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, অভিযানে জব্দকৃত ডিজেল ও গাড়িটি ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সুধারাম মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ