reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

১২ কেজি এলপিজির দাম বাড়লো ২১২ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। এতে এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বৃদ্ধি পেল এ জ্বালানির দাম।

এরও আগে এপ্রিলের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল, যা ছিল ৩৮৭ টাকা বৃদ্ধি।

এবার প্রতি কেজি এলপি গ্যাসে দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে কেজিপ্রতি বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। বিইআরসি জানায়, এলপিজি আমদানিতে জাহাজভাড়া, ট্রেডারদের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

  • সর্বশেষ