reporterআজকের টাইমস ডেস্ক
  ৮ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি

উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় ক্রমাগত পানি বাড়ায় রাজশাহীর দক্ষিণের চরাঞ্চলগুলোতে নদীভাঙন ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই নদীর পানি বিপৎসীমার মাত্র ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় চর খিদিরপুর ও খানপুরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, পদ্মার বিপৎসীমা ১৮.০৫ মিটার হলেও শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তা ১৭.২০ মিটারে পৌঁছায়। নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, চরাঞ্চল প্লাবিত হলেও রাজশাহী শহর রক্ষা বাঁধ নিয়ে আপাতত কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাউবো সতর্ক অবস্থানে রয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, গত দশ দিন ধরে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পানির উচ্চতা ১৭.০৫ মিটার থাকলেও বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ১৭.১২ মিটারে, অর্থাৎ মাত্র তিন ঘণ্টায় পানি সাত সেন্টিমিটার পর্যন্ত বাড়ে।

  • সর্বশেষ