reporterফরহাদ চৌধুরী, লন্ডন প্রতিনিধি
  ১ বছর আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

দীর্ঘ ১৫ বছর পর নিজ দেশে ফিরছেন লন্ডন বিএনপির কার্যনির্বাহী সদস্য গোলাম রসুল

সকল জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ১৫ বছর পর স্বদেশে ফিরছেন লন্ডন মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম রসুল পলাশ। আজ শুক্রবার  (৩১ জুলাই)  সকাল ১১ টায় লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি বিদায় নিয়ে শনিবার (১ লা আগস্ট) সকাল ৯ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন জাতীয়তাবাদী দল বিএনপি ও জনতা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

গোলাম রসুল বলেন, আমি দীর্ঘ ১৫ বছর এ লন্ডনে কাটিয়েছি। এখন আমি দেশে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি ইমোশনালি খুব ভেঙে পড়েছি। কারণ গত ১৫ বছরে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাড়িয়ে ফেলেছি। তারা হলেন আমার মা-বাবা। দুনিয়াতে তাঁরা কেউই নেই। এই ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রে আমি দেশে যেতে পারিনি। আমার মা -বাবার কবরেও মাটি দেওয়া আমার হয়নি। আমাদের অপরাধ একটাই, আমরা জিয়া পরিবারকে ভালোবাসি। আমরা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। 

তিনি আরও বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আশা করছি দেশে গিয়ে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারবো। আমার আছে বলতে একমাত্র ছোট ভাইকে দেখতে পাবো। আত্মীয় স্বজনদের দেখতে পাবো।

এ সময় তিনি আগামী নির্বাচন নিয়ে বলেন, দেশে এখন একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। আমরা দেশে এসেছি সুন্দর অবাধ একটি নির্বাচন দেখার জন্য। আমরা আমাদের লক্ষ্য নিয়ে দেশে এসেছি। আমরা যাতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি এটাই এখন আমাদের প্রদান লক্ষ্য। আমাদের বিশ্বাস জনগণ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনবে। 


মো: গোলাম রসুল পলাশ ২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর দেশ ছেড়েছিলেন। এরপর সরকারের রোষানলে পড়ে আর স্বদেশে ফিরতে পারেননি তিনি। তারপর থেকেই যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে বিএনপির সাথে
আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে 
তার অংশগ্রহণ ছিল দেখার মত।

  • সর্বশেষ