reporterশরিফুল ইসলাম টগর, ইতালি প্রতিনিধি
  ১ বছর আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ইতালিতে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক

ইতালি,গ্রীস,ফ্রান্স, অস্ট্রিয়া, অ্যারলাইন্ডসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৬ দেশে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল, পত্রিকার প্রতিনিধিদের সংগঠন ‍‌‘ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজএ) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।


গত ১৯ শে জুলাই ইতালির ভিসেন্সায় অনুষ্ঠিত হয় ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (ইবিজএ) এর নবনির্বাচিত কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ।অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ।সভাপতিত্ব করেন ইবিজএর সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হেলাল। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও মিসেস লিমা আফরোজ।অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ভয়েস বাংলা সম্পাদক মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র সিলভিউ পারিসে।


সিলভিউ পারিসে তার বক্তব্যে বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের কমিউনিটির সমস্যা তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা যারা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক , ব্যবসায়ীক ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, সিনিয়র করেসপন্ডেন্ট, জার্মানি), সিনিয়রসহ সভাপতি, এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি আইঅনটিভি ইউকে, ফ্রান্স), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি), শরিফুল ইসলাম টগর (রাজধানী টিভি ও ডেইলি আজকের টাইমস)প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইবিজেএর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া),
আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিসেন্সা, ভেনিস ও মিলানের স্থানীয় শিল্পী ছাড়াও চ্যানেল আই’র সেরাকন্ঠ তারকা জেসা এবং জার্মান ব্যান্ড দলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

  • সর্বশেষ