reporterআজকের টাইমস ডেস্ক
  ৯ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

কুমিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

 

কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।  গত (বৃহস্পতিবার) ১ লা জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়ী কুমিল্লা সিটির ২২ নং ওয়ার্ডের, উত্তর হীরাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় নাজমুল হাসানের বাবা জাফর আলী চৌধুরী (মাস্টার) বাঁধা দিতে গেলে উনার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। পরবর্তীতে উনাকে সাথে সাথে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

জানা যায়, নাজমুল হাসানের বাবার মাথায় প্রায় ২০টিরও বেশি সেলাই দেওয়া হয়েছে। এখন তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারিরীক অবস্থা ভালো হলে উনাকে রিলিজ দেওয়া হবে। 

এব্যাপারে নাজমুল হাসানের মা জুলেখা বেগম জানান, আমার ছেলে নাজমুল হাসান চৌধুরী বর্তমানে লন্ডনে তার পরিবার নিয়ে বসবাস করছে। সে দেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাথে রাজনীতি করে গেছে। দেশে আওয়ামী লীগের পতনের পর থেকে শুরু হয় আমাদের উপর হুমকি দমকি। গতকাল কিছু পোলাপান মুখুশ পরে আমার বাসা এসে ছেলেকে খোঁজাখুজি করে। তারা বলে আওয়ামী লীগ একটি খুনির দল। খালেদা জিয়ার মৃত্যুর কারণ এ আওয়ামী লীগসহ তাদের নেতা কর্মীরা। তারা আমাদের বলে যে, থার্টি ফার্স্ট নাইট পালনের নামে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুেতে পার্টি করছি। এ বলে তারা বাসায় ভাঙচুর শুরু করে। আমার ঘর থেকে ২ লাখ টাকা ক্যাশ ও আমার মেয়ের ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার পথে আমার স্বামী বাঁধা দিলে উনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এখন তো চিকিৎসা ক্ষেত্রে আশঙ্কা মুক্ত হলেও রয়েছে আবার হামলার আশঙ্কা। 

এলাকার নোমান চৌধুরী জানান, নাজমুল রাজনীতির সাথে জড়িত ছিল। এখন রাজনীতি করা তো অপরাধ না। আজ তাকে না পেয়ে একটি ফালতু ইস্যু তৈরি করে তার বাবার উপর হামলা করেছে। আবার বলে গেছে তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলবে। পরিস্থিতি আসলেই দুঃখজনক। এভাবে তো শুধু তারা না, পুরো এলাকার মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। 

মামলা করার বিষয়ে জিজ্ঞেস করলে নাজমুল হাসানের ছোট ভাই পিয়াস চৌধুরী বলেন, আমি নিজেই তো লুকিয়ে থাকছি হামলা মামলার ভয়ে। পুলিশ এখন খুঁজে খুঁজে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকদের বিনা মামলায় ধরতেছে। আমাদের বেলায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আজ আমার ভাইয়ের উচিলায় একটি ইস্যু তৈরি করে বাসায় এসে আমার বাবার উপর হামলা করেছে। কাল আমার উপর করবে না তার নিশ্চয়তা কি। 

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় কল দিলে তারা জানান, আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি যে, দূর্বৃত্বরা একজন রিটায়ার্ড স্কুল মাস্টার ও তার পরিবারের উপর হামলা করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ