reporterআজকের টাইমস ডেস্ক
  ৭ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৩৮৮, যা দুর্যোগপূর্ণ মাত্রা নির্দেশ করে। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৮৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর ওয়েবসাইটে প্রকাশিত লাইভ তথ্যে এসব তথ্য জানা গেছে।

দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২২৩), তৃতীয় অবস্থানে কাবুল (স্কোর ১৯৭)। চতুর্থ স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৮৮) এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদ (স্কোর ১৮৭) রয়েছে।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১–১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয়। ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

  • সর্বশেষ