reporterআজকের টাইমস ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ইরানের প্রাচীন নাম পারস্য

ইরানের প্রাচীন নাম পারস্য। দেশটি ছিল প্রাচীন নিনেভের অসিরীয় সাম্রাজ্যের অধীনে। ইসা (আ.) জন্মের ৫০০ থেকে ৬০০ বছর আগে পারসিকরা তাদের প্রভু অসিরীয়দের সরিয়ে নিনেভ দখল করে নেয়। তারা ছিল আর্য। বিরাট এক সাম্রাজ্য স্থাপন করে তারা। তাদের বিখ্যাত রাজাদের নাম ছিল কাইরাস, দারিয়ুস ও জেরোকসিস। ইতিহাস তাদের চেনে একিমেনিড রাজবংশ নামে। এরপর ইরানের ইতিহাস বদলেছে। বদলেছে শাসক ও শাসনব্যবস্থা।

১৯৩৫ সাল অব্দি ইরানকে পারস্য নামে জানত লোকেরা। বর্তমান ইরানের থেকেও অনেক বিস্তৃত ছিল প্রাচীন পারস্য। তারা খ্রিষ্টপূর্ব কয়েক শতাব্দী ধরে প্রাচীন গ্রিসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধেও তাদের সংগ্রাম ও আপসহীনতা ছিল যুদ্ধংদেহী। তারা নিয়ন্ত্রণ করত মধ্যপ্রাচ্যের বড় অংশ।

রাসুলুল্লাহ (সা.) তখনও মদিনায় যাননি, মক্কায় অবস্থান করছেন। সেসময় রোমানরা পারসিকদের (বর্তমান ইরান) কাছে লাগাতার যুদ্ধে পরাজিত হচ্ছিল। ৬১৫ খ্রিষ্টাব্দে দামেস্ক পর হয়ে জেরুজালেম পর্যন্ত দখল করে নেয় পারসিকরা। এতে মক্কার মুসলমানদের মন ভাঙে। খুশি হয়ে কাফেররা। কারণ, পারসিকরা ছিল মক্কার কাফেরদের মতো পৌত্তলিক। রোমানরা ছিল মুসলমানদের মতো নবী, আসমানি কিতাব ইত্যাদিতে বিশ্বাসী।

এ সময় কোরআনে আয়াত নাজিল হয় যে, কয়েক বছরের মধ্যেই রোমানরা বিজয়ী হবে। আল্লাহ বলেন, ‘রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর শিগগিরই জয়লাভ করবে, কয়েক বছরের মধ্যেই। আগের ও পরের সিদ্ধান্ত আল্লাহরই। আর সেদিন মোমিনরা আনন্দিত হবে।’ (সুরা রুম : ২-৪)।

কোরআনের এ ভবিষ্যদ্বাণী শুনে মক্কার মুসলিমরা বেজায় খুশি হন। ‘অচিরেই রোমানরা বিজয়ী হবে’ মক্কার চারপাশে এ ঘোষণা দেন আবু বকর (রা.)। কাফেররা ঠাট্টা করল। উবাই ইবনে খলফ তাকে মিথ্যাবাদী বলল। আবু বকর বললেন, ‘রোমানরা তিন বছরের মধ্যে বিজয়ী হতে না পারলে তোমাকে দশটি উট দেব।’ উবাই রাজি হলো। জুয়া তখনও হারাম হয়নি ইসলামে।

আবু বকর (রা.) ছুটে এলেন মহানবী (সা.)-এর কাছে। তিনি ঘটনা শোনালেন। মহানবী (সা.) বললেন, ‘আমি তিন বছর নির্দিষ্ট করেনি। তিন থেকে ৯ বছরের মধ্যে হতে পারে। তুমি উবাইকে বলো, দশটি উটের পরিবর্তে ১০০ উট দেবে। তবে সময়কাল তিন থেকে ৯ বছর।’ আবু বকর (রা.) তাই করলেন। উবাইও রাজি হলেন।

  • সর্বশেষ