reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪

দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণের সাইদা (সিডন) ও আল-কাতরানি শহর লক্ষ্য করে ইসরায়েলের দুটি পৃথক হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহর নুনস এলাকায় আরেক ইসরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। ১৫ দিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের মধ্যে লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে। একই সময়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

  • সর্বশেষ