reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা উভয়ে সমুদ্র বন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মাতারবাড়ি প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বন্দর অবকাঠামো ও লজিস্টিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তারা উভয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ