reporterআজকের টাইমস ডেস্ক
  ১৩ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

পশুর হাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুর হাট ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন, পরিবহন খাতের প্রতিনিধি এবং পশুর হাটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) লিমন রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. হাবিবুর রহমান।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল মামুন, মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফিজার রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুসহ বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সভায় পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি না ঘটে সেজন্য আরপিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ টহল জোরদার করা হবে। একই সঙ্গে জাল টাকার বিস্তার রোধে ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষ্যে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস থেকে চাঁদাবাজি কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়ক ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হবে।

এছাড়া ঈদের ছুটিকালে ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ