reporterআজকের টাইমস ডেস্ক
  ১৩ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

যুক্তরাষ্ট্রে মসজিদে দুই কিশোরের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে দুই কিশোর। তাদের গুলিতে মসজিদের একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

পরে হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, হামলার পর তারা নিজেদের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে। মেক্সিকো সীমান্তসংলগ্ন স্যান ডিয়েগোর ওই ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। হামলার শিকার মসজিদটি সেই প্রতিষ্ঠানের অংশ এবং এটি শহরের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে হামলার ঘটনা ঘটে। সে সময় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাঠদান ও নিয়মিত কার্যক্রম চলছিল। তবে হামলায় কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগোর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুসলিমবিদ্বেষ থেকেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হামলার পর মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর হামলাকারী দুই কিশোরের মরদেহ পাওয়া যায়। তাদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের ১৯ বছর।

এক সংবাদ সম্মেলনে স্কট ওয়াল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হামলার পর নিজেদের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে তারা।

কয়েক দিনের মধ্যেই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই এমন হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, এর আগে তারা কখনো এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হননি। উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত আতঙ্কজনক বলে মন্তব্য করেন তিনি। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ