reporterআজকের টাইমস ডেস্ক
  ১ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

তেজগাঁও মডেল হাই স্কুলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সভা

রাজধানীতে অবস্থিত তেজগাঁও মডেল হাই স্কুলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক নানান বিষয়ে আলোচনা করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ইভটিজিং,যৌন হয়রানি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়। সচেতনমূলক আয়োজনে উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোছাঃ লিজা বেগম,পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারহানা মৃধা, সহকারী পুলিশ কমিশনার মনোয়ারা আকতার রিফাত, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য। এছাড়া


অত্র ডিভিশনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং সহিংসতার শিকার হলে নীরব না থেকে পুলিশের সাহায্য নিতে উৎসাহ প্রদান করা হয়।

  • সর্বশেষ