২ ঘন্টা আগে
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহীর মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
