reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৬৪ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪.৬৪ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলা‌দেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ২৯.৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈদেশিক লেনদেন, প্রবাসী আয় এবং আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করেই রিজার্ভের এই অবস্থান নির্ধারিত হয়। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান রিজার্ভ দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আমদানি ব্যয় মেটানো এবং বিদেশি ঋণ পরিশোধে এটি একটি সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করলে ব্যবহারযোগ্য রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া যায়, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

  • সর্বশেষ