রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাছিম খান ওরফে নাজমুল (৩২), বাদশা মিয়া (৩৮), মো. আব্দুল হাকিম (২৪), আরমান (৩০), মো. রাশেদুল ইসলাম রাব্বি (৩০), মো. মুসা ঘোরামি (৩৫), মো. মোশারফ হোসেন ভুইয়া (৪৩), মো. মামুন (২২), রুবেল হোসেন (২৮), নাজমুল (২২), আসলাম ভূইয়া (২৪), মো. আলাউদ্দিন ওরফে অনিক (২৪), মো. শাহাবুদ্দিন (১৮), শামীম (২৬), আলী আকবর (৪৫), মো. সজীব মিয়া (৩৫), মো. সিয়াম (২৫), বিল্লাল হোসেন (২৭) ও আইজুল ইসলাম (২০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দুইজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন, অন্যান্য একজন ও মোবাইল কোর্টে ১২ জন।
