reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং রোগীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ