reporterআজকের টাইমস ডেস্ক
  ২২ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে

রাজনৈতিক যুদ্ধ শেষ হলেও এখন শুরু হয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন যুদ্ধ। শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তা বাস্তবায়ন করা।” তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নেতাকর্মীরা মাঠে থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করেছেন এবং জনগণ বিএনপি ও দলের নির্বাচনী অঙ্গীকারের পক্ষে সমর্থন দিয়েছে।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার বিএনপির ছিল, সরকার গঠনের পর সেটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ ভোট দেওয়া ৫২ শতাংশ মানুষ ওই ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশের কথা বলেছিল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্কের সুযোগ থাকবে।

তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপি সরকার। সরকার সফল করতে হলে বিএনপিকেও সহযোগিতা করতে হবে। দল সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”

সকাল পৌনে ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রুদ্ধদ্বার এ সভা শুরু হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন।

  • সর্বশেষ