reporterআজকের টাইমস ডেস্ক
  ২ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

২৮৪ রানের জবাবে শুরুতেই দুই উইকেট হারালো অস্ট্রেলিয়া

প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ৮৬ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। এদিন শুরুতে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৯৬ রানের জুটি গড়েন। তামিম ৫৪ রান করে আউট হলেও শান্ত খেলেন ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস।

লিটন দাস মাত্র ৭ রান করে ফিরে গেলে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে তাওহীদ হৃদয়কে নিয়ে ইনিংস সামলান চার বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন। দুজনে মিলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

তবে হৃদয় ৩১ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মোসাদ্দেক।

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ফিফটির দিনে ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা। শেষ দিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলে দলকে শক্ত ভিত এনে দেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাথান এলিস। এছাড়া ম্যাট রেনশো ও লিয়াম স্কট দুটি করে এবং ব্রাটলেট একটি উইকেট শিকার করেন।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্টকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই প্রথম ধাক্কা খায় অজিরা।

  • সর্বশেষ