২ ঘন্টা আগে
বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৩৭ জন আটক

বাঁশখালীতে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১২ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ১৪ টি ট্রলিং জালসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
