reporterআজকের টাইমস ডেস্ক
  ১১ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

খালে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকাল সাড়ে ১০টার দিকে নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই গ্রামের নূর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে নামে আরাফাত। সাঁতার কাটার একপর্যায়ে সে খালের গভীর পানিতে তলিয়ে যায়। পরে সাথে থাকা শিশুদের চিৎকার ও স্থানীয়দের তৎপরতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরাফাতের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

  • সর্বশেষ