reporterআজকের টাইমস ডেস্ক
  ২ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অভিনেত্রী নওবা তাহিয়া

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। নওবা লেখেন, শোবিজে চারটি সুন্দর বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই যাত্রা তার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল উল্লেখ করে এতদিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে নওবা জানান, বর্তমানে তিনি তার দ্বীন, ভেতরের শান্তি, শেখা এবং কাছের মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছেন। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার এই সময়কে তিনি জীবনের জন্য একেবারেই সঠিক অধ্যায় বলে মনে করছেন।

পোস্টে তিনি স্পষ্ট করে জানান, এখন থেকে তার কোনো নতুন কাজ আর আসবে না— না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

সবশেষে দর্শক-ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে নওবা লেখেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।

এ বিষয়ে গণমাধ্যমকে নওবা তাহিয়া জানান, অভিনয় ছাড়ার কারণগুলো তিনি তার ফেসবুক পোস্টেই উল্লেখ করেছেন; এর বাইরে অন্য কোনো কারণ নেই।

উল্লেখ্য, ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় নওবা তাহিয়ার। পরে নাটক ও ওটিটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ক্লোজআপ কাছে আসার গল্প ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’। পড়াশোনার কারণে আগেও কয়েক মাস অভিনয় থেকে বিরতিতে ছিলেন নওবা তাহিয়া। তবে এবার শোবিজকে একেবারেই বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই তরুণ অভিনেত্রী।

  • সর্বশেষ