reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

শুধু চলচ্চিত্রের ইতিহাস নয়, বিশ্বের শিল্প-সাহিত্যের ইতিহাসেও অন্যতম সম্মানজনক আসর অস্কারে এবার আলোড়ন ফেলল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অস্কার ছবির ট্রফি জিতল ছবিটি, আর সেরা পরিচালকের খেতাব পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন।

রবিবার (১৫ মার্চ) রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। সেখানে ৯৮তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।

এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি। এই সিনেমার পরিচালক পল টমাস অ্যান্ডারসন জেতেন সেরা পরিচালকের পুরস্কার। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। যার সঙ্গে এ সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়।

বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য-এসবই উঠে এসেছে এখানে। তবে বিষয় গুরুগম্ভীর হলেও বিনোদনের মেজাজে সিনেমাটি বানিয়েছেন টমাস অ্যান্ডারসন। এর আগে ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি।

আলোচনায় ছিল ১০ সিনেমা

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার-এর ৯৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করেছে ১০টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’। প্রথমটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর দ্বিতীয়টিতে রায়ান কুগলার। সেরা ছবির আসল লড়াই এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে ধারণা করছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

  • সর্বশেষ