reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নির্মিত হয়েছে দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’

ভালোবাসার আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে নতুন দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সান প্রোডাকশন হাউজের ব্যানারে প্রকাশ পাচ্ছে এই গল্পনির্ভর সংগীতচিত্র। এতে পর্দায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সমসাময়িক সময়ের আলোচিত সুরকার-সংগীত পরিচালক আভরাল সাহির। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নিলাদ্রী লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে। গান ও গল্পের আবহ ধরে পুরো ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ।

কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি বলেন, ‘গানটি প্রথম শুনেই আমার ভালো লেগেছে। পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর পরিকল্পনাটা শোনালেন, তখন মনে হলো এই কাজটা করা উচিত। এখানে আমার চরিত্রটা একটু ভিন্ন ঘরানার। চরিত্রের জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন।’

অভিনেত্রী চমক বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ ভাই। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং ছিল। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

গানটি নিয়ে কণ্ঠশিল্পী কণা বলেন, ‘আভরাল সাহির খুব সুন্দর একটি রোমান্টিক গান তৈরি করেছেন। শেইখ লিমনও দারুণ গেয়েছেন। এমন একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।

  • সর্বশেষ