reporterআজকের টাইমস ডেস্ক
  ৭ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ

আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। এরইমধ্যে বহুল প্রতীক্ষিত ভারতীয় এই সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে; এখন চলছে প্রচারণার কাজ।

সদ্যই কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নায়ক। ‘জজ সিটি’র প্রচারণা উপলক্ষেই তার এই সফর। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ, সহশিল্পী এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

শুভ তার নতুন সিরিজ ‘জজ সিটি’ সম্পর্কে বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ। পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন।

সিরিজে নিজের চরিত্র ‘জিমি রায়’ সম্পর্কে তিনি জানান, এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে শুভ বললেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী বলতে ভালোবাসি। আমার মনে হয়, কোনো কাজের ক্ষেত্রেই আমি কোন দেশের বা ভৌগোলিক কারণ জড়িত থাকে না। সহশিল্পী সৌরসেনী মৈত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন, তবে এবার দীর্ঘ সময় শুটিং করার সুযোগ পাওয়ায় সেই বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে।

দুই বাংলায় আগামী দিনের কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও শুভ কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা জানান। স্পষ্টভাবে বলেন, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।

  • সর্বশেষ