১ মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ আ্যালামনাই আ্যসোসিয়েশন, ডুপডা'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী স্যারের বিদায় ও বিভাগের বর্তমান চেয়ারম্যান ও ডুপডা'র বর্তমান সভাপতি অধ্যাপক নূরুজ্জামানকে বরণ করে নেয়া হয়েছে।
পবিত্র মাহে রমজান মাসে সুন্দর এ আয়োজনে উপস্থিত সবাই ছিলো উচ্ছাস্বিত। হরেক রকমের আইটেম দিয়ে আগত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সাবেক ও বর্তমান চেয়ারম্যান দর্শন বিভাগ ও ডুপডার সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সবার প্রতি আন্তরিকত ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক তারুণ্যের প্রিয় লেখক ও সংগঠক লুতফর রহমান।
আরও পড়ুন
