সদ্য খবর
reporterআশরাফ উদ্দিন
  ১ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমান সিরাজদিখান সার্কেল অফিস দ্বি-বার্ষিক, টংগীবাড়ী থানা ও সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন।
টংগীবাড়ী থানায় আগমন উপলক্ষে অ্যাডিশনাল ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম । পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজি সালামি গ্রহণের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সূচনা করেন। 


পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সেদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন করেন ও দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) ঢাকা রেঞ্জ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ