রাশিয়ান দূতাবাস কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন ডিসি ট্রাফিক গুলশান

রাশিয়ান দূতাবাস কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসি ট্রাফিক গুলশান। রাশিয়ান দূতাবাসের সম্মুখস্থ সড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে ডিসি ট্রাফিক গুলশান কার্যালয়ে একটি লিখিত পত্র প্রাপ্ত হয়। উক্ত পত্রে উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট সড়কে স্পীড ব্রেকার না থাকায় যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ প্রেক্ষিতে সেখানে স্পীড ব্রেকার স্থাপন করা হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে দূতাবাস কর্তৃপক্ষ মত প্রকাশ করেন।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় ডিসি ট্রাফিক গুলশান মহোদয় সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন এবং রাশিয়ান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে গুলশান ট্রাফিক বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।
