৩ দিন আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং উত্তরা বিভাগ ৪০ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১ সুইচ গিয়ারসহ আরও অন্যান্য অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
