reporterজানে আলম মুনশী
  ১ বছর আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

মেঘের সরোদ

মেঘের সরোদ ঘরৎ ঘরৎ

বৃষ্টির জল মিষ্টি,

হুতুম পেঁচা গাছের ডালে

দিচ্ছে করা দৃষ্টি।

নদীর পাড়ে কুঁড়ে ঘর

বুক থড়ফড় করে

একটু বাতাস লাগলে পরে

শুন্যে উড়াল মারে।

হতেম যদি বালিহাঁস বা

গাংচিলটার মত,

ঝড় বৃষ্টি বানের জলে

মজা হইত কত।

পাখিরা তো বিপদ দেখলে

ধরে অন্য পথ,

আমরা তো নই পাখির চেয়ে

অধিক নিরাপদ। 

  • সর্বশেষ