reporterআমিনুল হক বুলবুল, নান্দাইল
  ৫ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

আলোর ভুবন পাঠাগারে সুফিয়া বেগমের কবিতার আসর অনুষ্ঠিত

 

ময়মনসিংহের নান্দাইলে সিংরইল গ্রামে প্রতিষ্ঠিত আলোর ভুবন পাঠাগারে কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগমের একক কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর)সকালে উপজেলার সিংরইল গ্রামে প্রতিষ্ঠিত আলোর ভুবন পাঠাগারে কবিতার আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ অধিদফতর সাবেক মহাপরিচালক শহিদুল ইসলাম।  আলোর ভুবন পাঠাগারের সাধারণ সম্পাদক সাইদুর ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। 

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা লুৎফুর রহমান দুলাল, অবঃ সহকারী শিক, সমাজ সেবক সাহাবুদ্দিন খান কায়সার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল কাদির রুকন, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন, আবৃতি শিল্পী হাসিবুল ইসলাম, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,পাঠক ফোরামের সভাপতি জিসান, সদস্য সচিব মুন,সদস্য মিজান, তুফা,মাহবুব, মৌ মোফাসেল সহ পাঠাগারের নিয়মিত পাঠকগণ। 

কবিতা পাঠে অংশগ্রহণকারী ১০ জনকে উপহার হিসাবে কবির লেখা বই, বাউল মেলা সাহিত্য গ্রুপের সৌজন্য বই এবং পাঠাগারে পক্ষ হতে বই উপহার প্রদান করা হয়। আগত অতিথিরা ধারাবাহিক ভাবে এমন কার্যক্রম পরিচালনার জন্য আহব্বান জানান।

  • সর্বশেষ