reporterমো.মোশারফ হোসাইন,শেরপুর
  ১১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নকলায় শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুরের নকলায় শিশু শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরের দিকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক মো. হাসান মিয়ার তত্বাবধানে শিশু শিক্ষার্থীদের মধ্যে তিনটি গ্রুপে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিচারকগণের দেয়া ফলাফলের ভিত্তিতে প্রতি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

জানা গেছে, প্রথম গ্রুপের (প্লে ও নার্সারী) পুরষ্কার বিজয়ীরা হলেন যথাক্রমে- তাফান্নুম, রাইসা মনি ও নাবিহা; দ্বিতীয় গ্রুপের (প্রথম ও দ্বিতীয় শ্রেণী) বিজয়ীরা হলেন যথাক্রমে- আফিফ, মাইশা ও সিনহাদ এবং তৃতীয় গ্রুপের (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী) পুরষ্কার বিজয়ীরা হলেন যথাক্রমে- রওনক হাসান রনক, তানহা তাবাসসুম ও মুনতাহা।

পুরষ্কার বিতরণের সময় প্রতিষ্ঠানটির পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও বিজয়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ