reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় নিহত ইরাকি যোদ্ধা

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিমান হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। দেশটির সাতটি প্রদেশে বুধবার (২৯ জুলাই) এসব হামলা চালানো হয়েছে।

পিএমএফ জানায়, হতাহতদের এই সংখ্যাটা প্রাথমিক এবং মাঠপর্যায়ে মূল্যায়ন চলমান থাকায় তা আরও বাড়তে পারে। শিয়া মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত রাষ্ট্রীয় মদদপুষ্ট এই জোট এক বিবৃতিতে জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এছাড়া এসব হামলায় ভবন, যানবাহন এবং সামরিক সরঞ্জামেরও বিভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার চেষ্টা চালানোর পর বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান-সমর্থিত ‘মিলিশিয়া’ গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ