reporterআজকের টাইমস ডেস্ক
  ১ সপ্তাহ আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

সক্ষমতা নিয়েও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ক্রমেই বেশি অনুকূল মনোভাব দেখাচ্ছেন। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভের প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ধারণা ছিল, রাশিয়ার সামরিক বাহিনী শেষ পর্যন্ত ইউক্রেনকে পরাজিত করবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকায় সেই ধারণায় পরিবর্তন এসেছে। এখন তিনি পুতিনকে আগের তুলনায় ‘কম অনুকূল দৃষ্টিতে’ দেখছেন।

ট্রাম্প পুতিনকে জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। এর পেছনে উভয় পক্ষের বিপুলসংখ্যক হতাহতের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

এদিকে ইউক্রেনের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হয়েছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র যে ধরনের ড্রোন হুমকির মুখোমুখি হয়েছিল, ইউক্রেনীয় বাহিনীও একই ধরনের ইরানি শাহেদ ড্রোনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। এ বিষয়টি ট্রাম্পের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প সাধারণত বিজয়ীদের পছন্দ করেন। তার দৃষ্টিতে জেলেনস্কি এখন ক্রমেই সেই ‘বিজয়ী’দের একজন হয়ে উঠছেন।

জুলাইয়ে ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কে জেলেনস্কির সঙ্গে বৈঠকেও ট্রাম্পের বক্তব্যে এ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। ওই সময় তিনি বলেন, ‘আমরা আসলে একটি ভালো সম্পর্ক গড়ে তুলেছি। এটা বিশ্বাস করা কঠিন, তাই না?’

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্কের এই পরিবর্তন বেশ নাটকীয়। গত বছর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তার নেতৃত্বের সমালোচনা করার পাশাপাশি ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে প্রকাশ্য বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। এমনকি একপর্যায়ে ইউক্রেনের সঙ্গে মার্কিন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

অক্টোবরে ওয়াশিংটনে তাদের সর্বশেষ বৈঠকের পর মঙ্গলবার আবারও হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির। সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

  • সর্বশেষ